প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান, কাফনের কাপড় পরে নিয়োগপত্রের দাবি
সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের মধ্যে ৮৩ জন এখনো নিয়োগপত্র পাননি; আমরণ অনশনের ঘোষণা দিয়ে তাঁরা জাতীয় জাদুঘরের ফটকের পাশে অবস্থান নিয়েছেন।
- কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পদযাত্রা করে বেলা দুইটার দিকে শাহবাগে অবস্থান
- কাফনের কাপড় পরে অবস্থান, আমরণ অনশন ও প্রতীকী কর্মসূচির ঘোষণা
- প্রার্থীদের দাবি, তাঁদের কেন বাদ দেওয়া হয়েছে, কারণও জানানো হয়নি