← Back

৫ বছর পর স্বদেশে ঢাকাই ছবির কিংবদন্তি নায়িকা শাবানা

বারিধারায় অবস্থান, দীর্ঘদিন পর দেশে ফিরে ভক্তদের নস্টালজিয়ায় ভাসালেন সিনেমার প্রিয় মুখ

নিজস্ব প্রতিবেদক
Shabana
ছবিঃ সংগৃহীত
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা, আইকনিক তারকা শাবানা ৫ বছরের দীর্ঘ বিরতির পর দেশে ফিরেছেন। বর্তমানে রাজধানীর বারিধারার ডিওএইচএসের বাড়িতে অবস্থান করছেন তিনি। যদিও জনসম্মুখে খুব একটা দেখা যাচ্ছে না, তবু তার ফিরে আসায় ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র শাবানা ৫ বছরের ব্যবধানে আবারো ফিরলেন স্বদেশে। সর্বশেষ তিনি দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। তখনই জানিয়েছিলেন, সুযোগ পেলে কিছু কাজ করতে চান। স্বামী, প্রযোজক ও ব্যবসায়ী ওয়াহিদ সাদিকও বলেছিলেন, অনুকূল পরিবেশ পেলে শাবানা প্রযোজনায় ফিরতে পারেন। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাকে। তার আগে ২০১৭ সালে দেশে এসেছিলেন এই তারকা।

বর্তমানে তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে অবস্থান করছেন। দীর্ঘ সময় ধরে এ বাড়ি প্রায় খালি থাকলেও এবার তার ফেরায় আবার প্রাণ ফিরে পেয়েছে।

 

শাবানা অভিনয় জীবন শুরু করেন শিশুশিল্পী হিসেবে ষাটের দশকে, চলচ্চিত্র ‘নতুন সুর’ এর মাধ্যমে। নায়িকা হিসেবে অভিষেক হয় ‘চকোরী’ ছবিতে নায়ক নাদিমের সঙ্গে। সেখান থেকেই শুরু হয় তার সোনালি যাত্রা।

 

সত্তর ও আশির দশকে শাবানা ছিলেন ঢাকাই চলচ্চিত্রের রাজত্বকারী নায়িকাদের একজন। প্রায় ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। নায়করাজ রাজ্জাক, আলমগীর, জাফর ইকবাল, ফারুক, সোহেল রানা প্রমুখ নায়কের বিপরীতে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন।

 

তার অসামান্য অভিনয়গুণের স্বীকৃতি হিসেবে তিনি ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বাধিকবার জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এছাড়া পেয়েছেন অসংখ্য বাচসাস পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি।

 

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় শাবানা হঠাৎ করেই চলচ্চিত্র থেকে দূরে সরে যান। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন স্বামী ওয়াহিদ সাদিক, সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে। প্রায় ২৫ বছর ধরে তিনি সেখানে পরিবারকে সময় দিচ্ছেন।

 

দীর্ঘদিন পর শাবানার দেশে ফেরায় তার ভক্ত, চলচ্চিত্রপ্রেমী ও সহকর্মীরা নস্টালজিয়ায় ভাসছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন—শাবানার মতো কিংবদন্তিরা দেশে থাকলেই চলচ্চিত্র অঙ্গনে ভিন্ন এক আবহ তৈরি হয়।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন