রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে। দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) তামান্না রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই দুই নারী সড়কের ইনকামিং অংশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চাঁদনি ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।