মো: ইসমাঈল হোসেন, নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মোট ৪৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার বিকাল ৪টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ‘খেজুর গাছ’ প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বদরুল আলম, মুফতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জামিল আহমদ আনসারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা তৈয়িবুর রহমান চৌধুরী, মাওলানা আফজাল রাহমানী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী, অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, মুফতি শামসুল ইসলাম জিলানী ও মাওলানা ইবাদুর রহমান কাসেমী প্রমুখ।
ঘোষিত প্রার্থীদের তালিকা
ব্রাহ্মণবাড়িয়া জেলা:
ব্রাহ্মণবাড়িয়া-১: মাওলানা মুখলেছুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-২: মাওলানা জুনায়েদ আল হাবিব
ব্রাহ্মণবাড়িয়া-৩: মুফতি ইমরানুল বারী সিরাজী
ব্রাহ্মণবাড়িয়া-৪: মাওলানা গাজী ইয়াকুব উসমানী
ব্রাহ্মণবাড়িয়া-৬: মাওলানা জাহিদ
কুমিল্লা জেলা:
কুমিল্লা-৫: মাওলানা ওমর ফারুক
কুমিল্লা-৬: মাওলানা মোতাহের হোসেন
কুমিল্লা-৭: মুফতি ওয়ালী উল্লাহ
কুমিল্লা-৯: মাওলানা আহমদ উল্লাহ
কুমিল্লা-১০: মুফতি ইয়াকুব আলী
চাঁদপুর জেলা:
চাঁদপুর-২: মাওলানা নুর মোহাম্মদ কাসেমী
চাঁদপুর-৩: বীর মুক্তিযোদ্ধা মাওলানা সিরাজুল ইসলাম
চাঁদপুর-৫: মাওলানা সালেহ আহমদ কাসেমী
ফেনী জেলা:
ফেনী-১: মাওলানা আব্দুল কাইয়ুম
ফেনী-২: মুফতি তাহের সাঈদ
ফেনী-৩: মাওলানা মাঈন উদ্দীন ফারায়েজী
নোয়াখালী জেলা:
নোয়াখালী-৩: হাফেজ মাওলানা ইয়াসিন
নোয়াখালী-৪: মাওলানা মাহবুবুর রহমান
নোয়াখালী-৫: মাওলানা মাসউদ বিন জয়নাল
লক্ষ্মীপুর জেলা:
লক্ষ্মীপুর-৩: মাওলানা ফজলে এলাহী
চট্টগ্রাম জেলা:
চট্টগ্রাম-২: মাওলানা মোঃ জয়নাল আবেদীন
চট্টগ্রাম-৩: মাওলানা শাব্বির আহমদ
চট্টগ্রাম-৫: মাওলানা নাসিরুদ্দীন মুনির
চট্টগ্রাম-৬: মাওলানা জমির উদ্দিন
চট্টগ্রাম-১০: মাওলানা জাকারিয়া কাসেমী
সুনামগঞ্জ জেলা:
সুনামগঞ্জ-১: মাওলানা তাফাজ্জুল হক আজিজ
সুনামগঞ্জ-২: মাওলানা ড. শোয়াইব আহমদ
সুনামগঞ্জ-৩: মাওলানা হাম্মাদ গাজীনগরী
সুনামগঞ্জ-৪: মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী
সুনামগঞ্জ-৫: আলহাজ্ব নুরুল হক
সিলেট জেলা:
সিলেট-২: মাওলানা হোসাইন আহমদ বিশ্বনাথী
সিলেট-৩: মাওলানা নজরুল ইসলাম
সিলেট-৪: এডভোকেট মুহাম্মদ আলী
সিলেট-৫: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
সিলেট-৬: মাওলানা ফখরুল ইসলাম
মৌলভীবাজার জেলা:
মৌলভীবাজার-১: মাওলানা বদরুল ইসলাম
মৌলভীবাজার-৩: মাওলানা জামিল আহমদ আনসারী
মৌলভীবাজার-৪: মাওলানা শেখ নুরে আলম হামিদী
হবিগঞ্জ জেলা:
হবিগঞ্জ-১: মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী
হবিগঞ্জ-২: মাওলানা এখলাছুর রহমান রিয়াদ
হবিগঞ্জ-৩: মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল
হবিগঞ্জ-৪: মাওলানা হেকিম নুরুজ্জামান আসাদী
দলীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রতিটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে প্রস্তুত জমিয়ত।