শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫৫৫ জন গ্রেপ্তার, মামলা ৫০টি; উদ্ধার ৬৮ কেজি গাঁজা ও ৪ হাজার ৭১১ ইয়াবা

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবারের অভিযানে সবচেয়ে বেশি ১৩৮ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগওয়ারি গ্রেপ্তারের সংখ্যা এ রকম: রমনা বিভাগে ৩৭, লালবাগ বিভাগে ৬০, ওয়ারী বিভাগে ৬২, মতিঝিল বিভাগে ৭১, তেজগাঁও বিভাগে ৮২, মিরপুর বিভাগে ১৩৮, গুলশান বিভাগে ৫২, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে ১১ জন।

অভিযানকালে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, চার হাজার ৭১১ পিস ইয়াবা, দুটি স্বর্ণের চেইন, একটি প্রাইভেট কার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন, নগদ দুই হাজার ৮০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিএমপি জানিয়েছে।