← Back

আবারও বাড়ল স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে

আগামীকাল থেকে নতুন দামে বিক্রি হবে ২২ ক্যারেট স্বর্ণ, ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ১৯২ টাকা

নিজস্ব প্রতিবেদক
সোনার দাম সমন্বয় করেছে বাজুস
ছবিঃ সোনার দাম সমন্বয় করেছে বাজুস
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য নির্ধারণ করেছে এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, যা আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।

তিন দফা বাড়ার পর সাম্প্রতিক সময়ে কিছুটা কমেছিল দেশের বাজারে স্বর্ণের দাম। তবে দুই দফা বাড়ার পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৯টায় বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে, যা আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুসের ঘোষণায় বলা হয়েছে, ভাল মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৯২ টাকা বেড়ে এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায় বিক্রি হবে।

নতুন দামের তালিকা অনুযায়ী—

২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম: ১,৮৮,৫৯৫ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম: ১,৬১,৬৫১ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম: ১,৩৪,২৫৩ টাকা

এর আগে শনিবার (৪ অক্টোবর) বাজারে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ভরিপ্রতি ১,৯৫,৩৮৪ টাকায়, ২১ ক্যারেট ১,৮৬,৪৯৬ টাকায়, ১৮ ক্যারেট ১,৫৯,৮৫৫ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১,৩২,৭২৫ টাকায়।

বাজুস জানিয়েছে, নতুন এই দাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে।

সংস্থাটি আরও জানায়, গয়নার ডিজাইন, মান ও ওজনভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন