২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ (রোববার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই শুনানি করবেন। হাইকোর্ট গত বছরের ১ ডিসেম্বর আসামিদের খালাস দেয়। এরপর রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি পায় এবং আজ সেই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন এবং বহু নেতাকর্মী আহত হন। এই ঘটনায় দুটি পৃথক মামলা (হত্যা ও বিস্ফোরক) হয়।