কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। প্রধান ভূমিকম্পের পর অন্তত তিনটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
ভূমিকম্পে পুরোপুরি ধসে গেছে একাধিক গ্রাম। শত শত ঘরবাড়ি ভেঙে পড়েছে, ভেঙে গেছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হলেও চিকিৎসা সেবায় ভীষণ সংকট দেখা দিয়েছে।
কর্তৃপক্ষ ও ত্রাণকর্মীরা বলছেন, হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।