রাজধানীতে আজ পৃথক দুই স্থানে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে সংগঠন দুটি। বড় জমায়েত করে শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়েছে দুপক্ষই। সারা দেশে থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দেবেন এই সমাবেশে।
রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে এনসিপি। বিকাল ৪টায় সমাবেশ শুরু করবে দলটি।
সমাবেশ বাস্তবায়নে ছাত্রদল ২৫৪ জনের সমন্বয়ে ৯০টি টিম গঠন করেছে এবং এনসিপি ঘোষণা করবে নতুন বাংলাদেশের ইশতেহার।
ডিএমপি সমাবেশের কারণে যান চলাচলে প্রতিবন্ধকতার আশঙ্কা করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে।