বানেশ্বরে হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন করেছেন এমপি নজরুল
রাজশাহীর বানেশ্বরে হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন করা হয়েছে।
রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বানেশ্বরে হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন করেন। ২১ সেপ্টেম্বর বানেশ্বর ট্রাফিক মোড়সংলগ্ন সারদা সড়কে এ শাখার উদ্বোধন করা হয়। ক্রেতাদের আস্থা ও ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শাখা বাড়তে থাকে। এ উপলক্ষে নতুন শাখায় মানসম্মত ও সুস্বাদু মিষ্টান্ন পাওয়া যাবে।