← Back

হাইকোর্টে স্থগিত ডাকসু নির্বাচন

Ismail
হাইকোর্টে স্থগিত ডাকসু নির্বাচন
ছবিঃ ডাকসু নির্বাচন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এই নির্বাচন স্থগিত থাকবে।

একইসঙ্গে ডাকসু নির্বাচনে প্রার্থী মনোনয়ন, বাছাই, চূড়ান্তকরণ ও ভোটগ্রহণের প্রস্তুতির প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির। আর রিটকারীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৯ সেপ্টেম্বর। হাইকোর্টের এ আদেশে সেই নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়লো।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন