বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে বিজয়া দশমীতে সিঁদুর খেলা অনুষ্ঠিত, চলছে প্রতিমা বিসর্জন

রাজশাহীতে বিজয়া দশমীতে সিঁদুর খেলা অনুষ্ঠিত, চলছে প্রতিমা বিসর্জন
ছবি: দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি

রাজশাহীতে দশমী পূজা, অঞ্জলি, দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলার মধ্যে দিয়ে শেষ হয়েছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। সিঁদুর খেলায় হিন্দু নারীরা একে অপরের কপালে সিঁদুর লাগিয়ে তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে শুরু হয় প্রতিমা বিসর্জন। রাজশাহী জেলা ও মহানগরীতে এবার ৪৬২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এরমধ্যে নগরীর ৮০টি পূজা মণ্ডপের প্রতিমা মুন্নুজান স্কুলের ঘাটে বিসর্জনের ব্যবস্থা করা হয়। 

 

 

নগরীর বড়দা কালিমাতা মন্দিরের সাধারণ সম্পাদক অশোক দাস সান্টু বলেন, প্রশাসন সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন দিতে নির্দেশনা দিয়েছে। তবে এসময়ের মধ্যে বিসর্জন দেওয়া সম্ভব নয়। তবে রাত ১০টার মধ্যে অধিকাংশই বিসর্জন হয়ে যাবে। 

নগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান সন্ধ্যা সাড়ে ৬টায় বিসর্জন ঘাট পরিদর্শনে আসেন। তিনি বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যার মধ্যেই বিসর্জন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।