রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গণেশ শোভাযাত্রা উপলক্ষে হায়দরাবাদে মসজিদগুলো কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়েছে

শোভাযাত্রার সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গণেশ শোভাযাত্রা-২০২৬ উপলক্ষে হায়দরাবাদে শোভাযাত্রার পথের মসজিদগুলোকে বড় কাপড়ের চাদর দিয়ে ঢেকে দেয়া হয়েছে। শোভাযাত্রার সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। আফজালগঞ্জ, চারমিনার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও মসজিদগুলো একইভাবে ঢেকে দেয়া হয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হায়দরাবাদ পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে।

হায়দরাবাদ সিটি পুলিশ কমিশনার ভি.সি. সাজ্জানা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি শোভাযাত্রার পথ পরিদর্শন করেছেন। এই পরিদর্শনে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন, হায়দরাবাদ ডিজাস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেট প্রোটেকশন এজেন্সি ও সড়ক ও ভবন বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।

গণেশ বিসর্জনের আগে তেলেঙ্গানা ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার থেকে সিসিটিভির মাধ্যমে সমগ্র শোভাযাত্রার রুট নজরদারি করা হবে। এছাড়া কৌশলগত স্থানগুলোতে কুইক রেসপন্স টিম, ডগ স্কোয়াড এবং চেইন-স্ল্যাচিং বি টিম মোতায়েন থাকবে।

এই নিরাপত্তা ব্যবস্থাসমূহ নিশ্চিত করবে যে গণেশ শোভাযাত্রার সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং ভক্ত ও সাধারণ মানুষের নিরাপত্তা বজায় থাকবে।