রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্ক যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে

ইরানি প্রতিনিধিদের ওপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন চলাচল বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করবেন। তিনি ২২ সেপ্টেম্বর সীমিতসংখ্যক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পূর্বনির্ধারিত সময়সূচির মধ্যে তিনি এই সফরটি করছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি প্রতিনিধিরা নিউইয়র্কের ম্যানহাটন থেকে জাতিসংঘের সদরদপ্তর পর্যন্ত চলাচলে সীমাবদ্ধ থাকবেন। অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় তাদের চলাফেরার স্বাধীনতা অনেকটাই কম।

বলা হয়েছে, নির্ধারিত এলাকার বাইরে ইরানি প্রতিনিধিদের পার্ক এবং দোকানে যাওয়ার অনুমতি নেই। এমনকি বিলাসপণ্য কেনার ক্ষেত্রের ওপরেও ধারাবাহিক নিষেধাজ্ঞা থাকবে। এ বিধিনিষেধ ২০২৪ সাল থেকেই আরোপ রয়েছে।

উক্ত বিধিনিষেধের আওতায়, ইরানি প্রতিনিধিরা বিমানবন্দর থেকে ম্যানহাটনের মিলেনিয়াম হিলটন হোটেল এবং জাতিসংঘের সদরদপ্তরে যাতায়াত করতে পারবেন। ২০১৩ সাল থেকেই এই হোটেলেই তারা অবস্থান করছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ প্রদান এবং বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলেও মাসুদ পেজেশকিয়ানের এই সফর ব্যতিক্রমী হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য সদস্যদেশগুলোকে অনুমতির বাধ্যবাধকতা রয়েছে।