রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: দগ্ধ চারজন সঙ্কটাপন্ন অবস্থায়

চিকিৎসাধীন ৩৬ জন, আইসিইউতে রাখা হয়েছে চারজনকে

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: দগ্ধ চারজন সঙ্কটাপন্ন অবস্থায়

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন চারজনের অবস্থা এখনও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা ৩৬ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, তাদের আইসিইউতে রাখা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

আজ শনিবার বিকেল পৌনে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, "এখনো ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটাপন্ন। সিবিআর ক্যাটাগরিতে নয়জন এবং বাকিরা সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন।"

পরিচালক আরও জানান, আগামী এক সপ্তাহে অন্তত ১০ জনকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আজ সকালে মাসুমা বেগম (৩৬) ও জারিফ ফারহান (১৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে রাফসি (১২) ও আয়ান খান (১২) নামের দুইজনকে ছাড়পত্র দেয়া হয়েছে।