বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

টাইফুন দুজুয়ানে জাপানে করোড়ের বেশি মানুষকে ঘরছাড়া নির্দেশ

টাইফুন দুজুয়ানের কারণে বিপজ্জনক পরিস্থিতিতে জাপানের ১৬ লাখের অধিক মানুষকে সরে যাওয়ার আদেশ।

টোকিও সহ জাপানের বিভিন্ন অঞ্চলে প্রবল টাইফুন দুজুয়ানের আঘাতে ১৬ লাখের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোট ১৬ লাখ ৭৪ হাজার ৮৪ জন মানুষকে সরে যাওয়ায় আদেশ দেওয়া হয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এ অবস্থায় অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে। জাপান এয়ারলাইন্স ও অল নিপ্পন এয়ারওয়েজ মিলে প্রায় ২৭৫টি ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করেছে। কিছু এলাকায় ট্রেন চলাচলও স্থগিত রাখা হয়েছে। কানাগাওয়া এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস ঘটে একটি বাড়ি ধসে পড়েছে। এতে একজন নারী মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করছেন স্থানীয় দমকলকর্মীরা। পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে উদ্ধারকাজ চলছে। ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার থেকে ১৯৪ কিলোমিটার পর্যন্ত বেড়ে গেছে। এতে তোকাই অঞ্চলে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বৈরি আবহাওয়ার এই পরিস্থিতির পিছনে এল নিনো বিশেষভাবে প্রভাব ফেলে। সমুদ্রের পানি গরম হয়ে এই টাইফুন আরও শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষ করে সুপার এল নিনো এই ঝড়গুলো তৈরিতে সাহায্য করেছে। জাপানের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষকে দ্রুত সরে যাওয়ার আদেশ দেওয়া হচ্ছে।