রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ব্যালট বাক্স ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশেই চালানো হয়েছে গুম ও নির্যাতনের অভিযান

নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ব্যালট বাক্স ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী

২০১৮ সালের নির্বাচনের আগেই ব্যালট বাক্স ভরার নির্দেশ দেন আইজিপি জাবেদ পাটোয়ারী—জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি মামুন

শেখ হাসিনাকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ব্যালট বাক্স ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী। জুলাই বিপ্লবের মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষীতে দেওয়া জবানবন্দিতে এ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

চলতি বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ পৃষ্ঠার ওই জবানবন্দি দেন তিনি। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করে।

জবানবন্দিতে বলা হয়:

  • নির্বাচনের আগে ব্যালট বাক্স পূরণের পরামর্শ দিয়েছেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী।
  • গুম, নির্যাতন ও ক্রসফায়ারের নির্দেশ আসত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
  • প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিক এই অভিযান তদারক করতেন।
  • ডিবির হারুনকে ডাকতেন ‘জিন’, নির্যাতনে তার সুনাম ছিল।
  • আইজিপি হয়েও র‌্যাব ও অন্যান্য বাহিনীর অভিযানের বিষয়ে জানতেন না মামুন।
  • টিএফআই সেলে নির্যাতন, গুম ও বন্দিত্বের ঘটনায় অংশ নিয়েছেন মিলিটারি ও পুলিশ অফিসাররা।
  • রাজনৈতিক সিদ্ধান্তে জুলাই আন্দোলনে গুলি চালানো হয়, পরিকল্পনা হতো রাতের বৈঠকে।

মামুন জানান, এসব বিষয়ে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের সামরিক উপদেষ্টাকে জানালেও কোনো সাড়া পাননি। অনেক সময় তাকে জানানোও হতো না।

তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্তেই অনেক অপারেশন পরিচালনা করেছে র‌্যাব। তিনি নিজে অনেক ঘটনার তদন্ত না করে নীরব থেকেছেন।