বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে গ্রাম পুলিশের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

গোদাগাড়ীতে গ্রাম পুলিশের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: ইউএনও, গোদাগাড়ী

গোদাগাড়ী, রাজশাহী | ৭ আগস্ট ২০২৫

গোদাগাড়ী উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে “আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে, ৭ আগস্ট  বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জনাব ফয়সল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গোদাগাড়ী, রাজশাহী।

তিনি বলেন: “গ্রাম পুলিশদের আইনি জ্ঞান ও দায়িত্ববোধ বাড়ানো হলে, স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা আরও কার্যকর হবে। তারা জনগণের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন হিসেবে কাজ করে থাকেন।”