শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বিশ্ব জুডো দিবসের প্রতিযোগিতায় নাচোলের দুই মাদরাসাশিক্ষার্থীর স্বর্ণ ও রৌপ্যপদক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল বেগম মহসিন ফাজিল মাদরাসার নবম শ্রেণির দুই শিক্ষার্থী বিকেএসপিতে আয়োজিত জুডো প্রতিযোগিতায় পদক জিতেছে।

বিশ্ব জুডো দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জুডো প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল বেগম মহসিন ফাজিল মাদরাসার দুই শিক্ষার্থী। নবম শ্রেণির ছাত্র মুদ্দাসসিরুর রহমান জিতেছে স্বর্ণপদক, আর একই শ্রেণির মুরসালিন পেয়েছে রৌপ্যপদক।

গত ২৮ অক্টোবর বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) বিশ্ব জুডো দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে দুজনই নিজেদের নৈপুণ্য দেখিয়ে পদক নিশ্চিত করে।

দুই শিক্ষার্থীর এমন অর্জনে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে পদকজয়ী মুদ্দাসসিরুর রহমান ও মুরসালিনকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।