← Back

গাজার কিছু এলাকায় ইসরায়েলের সামরিক কার্যক্রমে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা

মানবিক কারণে প্রতিদিন নির্দিষ্ট এলাকায় সাময়িক বিরতি

গাজার কিছু এলাকায় ইসরায়েলের সামরিক কার্যক্রমে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা
আজ থেকে গাজার কিছু এলাকায় প্রতিদিন ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামরিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানায় আইডিএফ।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আজ রবিবার থেকে গাজা উপত্যকার নির্দিষ্ট এলাকায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামরিক কার্যক্রমে স্থানীয়ভাবে কৌশলগত বিরতি কার্যকর করা হবে।

এই বিরতি মূলত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা শহরের সেসব এলাকায় কার্যকর হবে, যেখানে বর্তমানে আইডিএফ-এর কোনো অভিযান চালু নেই।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নিরাপদ রুটে জাতিসংঘ ও মানবিক সহায়তা সংস্থাগুলো খাবার ও ওষুধ পরিবহন ও বিতরণ করতে পারবে।

আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে মানবিক প্রচেষ্টার পাশাপাশি গাজায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে কৌশলগত বিরতির মাত্রা আরও বাড়ানো হতে পারে।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন