রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নওগাঁর মান্দায় আট সিআর মামলায় সাজাপ্রাপ্ত, প্রায় ১০ বছর পলাতক আসামি গ্রেপ্তার

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শালদহ গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে মান্দা থানা-পুলিশ।

নওগাঁর মান্দা উপজেলায় আটটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং প্রায় ১০ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফ উদ্দিন বিশ্বাস (৫৫)। তিনি মান্দা উপজেলার শালদহ গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালান।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে দায়ের করা আটটি সিআর মামলায় সাইফ উদ্দিনের বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল। এসব মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আদালতের সাজা পরোয়ানা থাকা পলাতক আসামিদের ধরতে এ ধরনের অভিযান নিয়মিতই চালানো হয়।