গাজায় যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও নিহত ৫৩
ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত, দুর্ভিক্ষে শিশুর মৃত্যু
ইসরায়েলের ঘোষিত মানবিক বিরতি উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে দেশটি। এতে ৫৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ছয়জন অনাহারে মারা গেছেন।
রবিবার থেকে ইসরায়েল "মানবিক উদ্দেশ্যে" সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটিতে যুদ্ধের "কৌশলগত বিরতি" ঘোষণা করে।
তবে এই বিরতির মাঝেও রবিবার ভোর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে অন্তত ৫৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সময় আরও ছয়জন অনাহারে মৃত্যুবরণ করেছেন।
ইসরায়েলি বাহিনী ফ্রিডম ফ্লোটিলার হানদালা জাহাজটি জব্দ করেছে এবং এর ২১ জন নাবিককে আটক করেছে, যারা গাজা অবরোধ ভাঙার চেষ্টা করছিল।
ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে গাজায় এ পর্যন্ত অন্তত ৫৯,৭৩৩ জন নিহত এবং ১,৪৪,৪৭৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় প্রায় ১,১৩৯ জন নিহত ও ২০০ জনের বেশি অপহৃত হন।