রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল, জাতিসংঘ বলছে— দুর্ভিক্ষ ঠেকাতে যথেষ্ট নয়

১০০ ট্রাক ত্রাণ গেলেও খাদ্য সংকট কাটছে না

গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল, জাতিসংঘ বলছে— দুর্ভিক্ষ ঠেকাতে যথেষ্ট নয়

ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও জাতিসংঘ বলেছে, এ পরিমাণ ত্রাণ দুর্ভিক্ষ রোধে যথেষ্ট নয়।

ইসরায়েল গাজায় কিছু বিধিনিষেধ শিথিল করে ১০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশে অনুমতি দিয়েছে। তবে জাতিসংঘ সতর্ক করেছে যে এই ত্রাণের পরিমাণ “দুর্ভিক্ষ ও স্বাস্থ্য সংকট ঠেকানোর জন্য যথেষ্ট নয়”।

গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ৬ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ২টি শিশু রয়েছে, অনাহারে মারা গেছে। ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে।

এদিকে, ইসরায়েল কর্তৃক ঘোষিত মানবিক বিরতির মধ্যেও তাদের বাহিনী গাজায় অন্তত ৬৩ জনকে হত্যা করেছে, যাদের মধ্যে ৩৪ জন ত্রাণ সংগ্রহ করতে এসেছিলেন।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় নিহত হয়েছে ৫৯,৭৩৩ জন এবং আহত হয়েছে ১,৪৪,৪৭৭ জন। অন্যদিকে হামাসের নেতৃত্বাধীন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি আটক হন।