ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি নতুন নির্দেশনা জারি করেছে যার মাধ্যমে প্রসাধনী পণ্যগুলির প্যাকেজিংয়ে আমিষ ও নিরামিষ চিহ্ন প্রদর্শনের বাধ্যবাধকতা আনয়ন করা হয়েছে। এর আগে খাদ্যপণ্যের ক্ষেত্রেও এই ধরনের নির্দেশিকা জারি হয়েছিল। এখন তা প্রসাধনী পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই নির্দেশিকা অনুসারে, বিভিন্ন প্রসাধনী তৈরিতে ব্যবহৃত উপাদান আমিষজাত না নিরামিষজাত তা প্যাকেটের গায়ে স্পষ্টভাবে জানাতে হবে। এ জন্য প্রসাধনী উৎপাদনকারী সংস্থাগুলোকে তাদের প্যাকেট বা বোতলের গায়ে নির্ধারিত চিহ্ন প্রদর্শন করতে হবে।
ভারতে প্রসাধনী পণ্যে ভেজ-ননভেজ মার্কিং বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার
নতুন নির্দেশনায় প্রসাধনীতে আমিষ ও নিরামিষ চিহ্ন ব্যবহারের নিয়ম প্রণয়ন।