রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার হারিয়াপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার হারিয়াপাড়া গ্রামের মুনতাজ আলীর ছেলে মিজানুর রহমান (২৯), পলাশবাড়ী গ্রামের মৃত দলিল আলীর ছেলে উজ্জ্বল আলী (২৮) এবং হারিয়াপাড়া গ্রামের শমসের আলীর ছেলে সাইফুল ইসলাম (৫০)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবির একটি দল শুক্রবার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হারিয়াপাড়া গ্রামে সাইফুল ইসলামের বাড়ির সামনে আমগাছী থেকে হাট গোদাগাড়ীগামী পাকা সড়কের ওপর থেকে তিনজনকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুর্গাপুর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অভিযুক্ত; আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।