রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জম্মুকে পৃথক রাজ্য করার আশঙ্কা: আবারও ভারতের চক্রান্তের আশঙ্কা জানালেন ইসহাক ডার

ভারতের নতুন সিদ্ধান্তের গুঞ্জনে উদ্বেগ প্রকাশ; পাকিস্তান বলছে কাশ্মীরের ভবিষ্যৎ স্থানীয় আইনে নয়, নির্ধারিত হতে হবে আন্তর্জাতিক সিদ্ধান্তে

 পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক ডার
ছবি: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক ডার কনস্টিটিউশন অ্যাভিনিউতে একটি র‍্যালির নেতৃত্ব দেন

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ছয় বছর পূর্তিতে ইসহাক ডার আশঙ্কা প্রকাশ করেন যে, ভারত জম্মুকে পৃথক রাজ্য ঘোষণা করতে পারে—যা হবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন।

ইসলামাবাদে ইউম-ই-ইস্তেসাল উপলক্ষে আয়োজিত এক সমাবেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভারত অধিকৃত জম্মুকে পৃথক রাজ্য ঘোষণা করতে যাচ্ছে। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ আন্তর্জাতিক কনভেনশন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সম্পূর্ণ পরিপন্থী হবে।

মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের কনস্টিটিউশন অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে ইসহাক ডার বলেন, "ভারত ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা একতরফাভাবে বাতিল করে এবং জম্মু ও কাশ্মীর ও লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে কাশ্মীরকে দখল করে নেয়।" তিনি বলেন, ওই সিদ্ধান্ত পরে ভারতের সুপ্রিম কোর্টও ২০২৩ সালে বৈধতা দেয়, যা ছিল এক কলঙ্কজনক অধ্যায়।

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I’ve heard every possible permutation &amp; combination about what to expect in J&amp;K tomorrow so let me stick my neck out and say nothing will happen tomorrow - fortunately nothing bad will happen but unfortunately nothing positive will happen either. I’m still optimistic about…</p>&mdash; Omar Abdullah (@OmarAbdullah) <a href="https://twitter.com/OmarAbdullah/status/1952392321154126124?ref_src=twsrc%5Etfw">August 4, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

তিনি আরও বলেন, "সম্প্রতি ভারতের শীর্ষ নেতাদের এক বৈঠকের পর দেশটির বিভিন্ন গণমাধ্যমে জম্মুকে পুনরায় রাজ্যের মর্যাদা দেওয়ার সম্ভাবনার খবর ছড়িয়েছে। এতে করে আমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে, ভারত হয়তো আবারও কাশ্মীরের রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামোতে একপাক্ষিক পরিবর্তন আনতে যাচ্ছে।"

হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে জম্মুর রাজ্যের মর্যাদা পুনর্বহাল করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

তবে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার এক্স (সাবেক টুইটার) পোস্টে লেখেন, “আগামীকাল জম্মু ও কাশ্মীরে কিছু ঘটবে—এই ধরনের নানা গুঞ্জন শুনেছি। তবে আমি বলতে পারি, কিছুই ঘটবে না—না ভালো কিছু, না খারাপ কিছু।”

ইসহাক ডার বলেন, “গত ছয় বছরে বিজেপি সরকার কাশ্মীরের স্থানীয় আইন পরিবর্তন করেছে, লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতা বাড়ানো হয়েছে, বিধানসভা সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে যাতে মুসলিমদের রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে যায়। এমনকি অ-কাশ্মীরিদের বসতি, জমি ক্রয় এবং ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগও করে দেওয়া হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “এই সব পদক্ষেপই কাশ্মীরকে ভারতীয় নিয়ন্ত্রণাধীন একটি আজ্ঞাবহ রাজ্য বানানোর অংশ।”

পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই চক্রান্ত পাকিস্তান ও এর জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”