সিয়ামেন পুলিশ কর্তৃপক্ষ তাইওয়ানের ১৮ জন কর্মকর্তার ছবি, নাম ও পরিচয় প্রকাশ করেছে এবং তথ্যদাতাদের $১৪০০ পর্যন্ত অর্থ প্রদানের ঘোষণা দেয়। চীনের অভিযোগ—তারা তথাকথিত “বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম” পরিচালনা করছে এবং বিভ্রান্তিকর স্বাধীনতার প্রচারণা চালাচ্ছে।
তাইওয়ান সরকার অভিযোগকে “বিভাজনমূলক, একনায়কতান্ত্রিক” বলে অভিহিত করেছে এবং “কগনিটিভ ওয়ারফেয়ার” তীব্র হয়েছে বলে জানিয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে দ্বীপের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক ও বাজেট বৃদ্ধি ঘোষণা দিয়েছেন, যার জবাবে চীন তীব্র সমালোচনা করেছে।
অঞ্চলে সামরিক-রাজনৈতিক উত্তেজনা ও মার্কিন-চীন সম্পর্কজট আরও বাড়ছে, পুরস্কার ঘোষণাটা বাস্তব পরিস্থিতিতে বিশেষ পরিবর্তন আনছে না।