ইসরায়েল (অধিকৃত ফিলিস্তিন)-এর ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ জন সদস্য শপথ নিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) জেরুজালেমে এক আনুষ্ঠানিক অধিবেশনে পর্যায়ক্রমে শপথ নেন তাঁরা। এর মধ্য দিয়ে নতুন পার্লামেন্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
শপথ শেষে নেসেটের সচিব নতুন সদস্যদের অভিনন্দন জানান ও পার্লামেন্টের সাফল্য কামনা করেন। উপস্থিত আইনপ্রণেতারা করতালি দিয়ে নতুন যাত্রাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে বিশেষ মনোযোগ কাড়েন সবার শেষে শপথ নেওয়া চার সদস্য, যাঁদের তিনজনের ব্যক্তিগত জীবনে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ক্ষত রয়েছে। মধ্যপন্থী ইয়াশার দলের শিরা শাপিরোর ছেলে ওই হামলায় নিহত হন। ইসরায়েল বেইতেনু দলের শ্যারন শারাবির দুই ভাইকে সেদিন কিবুতজ বেইরি থেকে অপহরণ করে গাজায় নেওয়া হয়; তাঁদের একজন বন্দি অবস্থায় মারা যান।
ইয়াশার দলের আরেক নতুন সদস্য নোয়াম তিবন সেনাবাহিনীর সাবেক জেনারেল। হামলার দিন তিনি নিজে নাহাল ওজ এলাকায় গিয়ে ছেলে ও তাঁর পরিবারকে উদ্ধার করেছিলেন। চতুর্থজন এরেজ তাদমোর ডানপন্থী লিকুদ দলের রাজনীতিক এবং ডানপন্থী আন্দোলন "ইম তিরতজু"র প্রতিষ্ঠাতা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই চার সদস্যের অভিজ্ঞতা দেশটির রাজনীতিতে ৭ অক্টোবরের হামলার দীর্ঘস্থায়ী প্রভাবকে আবার সামনে এনেছে।