বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

লিওনেল মেসির ২৬ লাখ ইউরো অনুদানে বার্সেলোনায় শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণ

বার্সেলোনায় শিশুদের ক্যানসার নিরাময়ে মেসি ফাউন্ডেশন ২৬ লাখ ইউরো প্রদান করেছে।

লিওনেল মেসির ২৬ লাখ ইউরো অনুদানে বার্সেলোনায় শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণ
লিওনেল মেসি ২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন। তবে বার্সেলোনার বিপদাপদে তার সহায়তার টান কমেনি। সম্প্রতি, মেসি তার দাতব্য সংস্থা 'মেসি ফাউন্ডেশন' এর মাধ্যমে বার্সেলোনায় শিশুদের ক্যানসার নিরাময় হাসপাতালে ২৬ লাখ ইউরো অনুদান প্রদান করেছেন। এই হাসপাতালের নাম 'এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার', যা শিশুদের ক্যানসারের চিকিৎসার জন্য নির্মিত হবে। একে নির্মাণে আনুমানিক ব্যয় ধরে হয়েছে ৩ কোটি ইউরো। বিশাল এই হাসপাতালটি মোট ৫ হাজার ১৩৭ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত থাকবে। এই হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলে প্রতিবছর অন্তত ৪০০ জন ক্যানসার আক্রান্ত শিশুকে বিশেষায়িত চিকিৎসাসেবা দিতে সক্ষম হবে। এই প্রকল্পটি মেসি ফাউন্ডেশনসহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও ব্যক্তিগত অনুদানকারীদের অবদান নিয়ে বাস্তবায়িত হবে। মেসি ফাউন্ডেশন সাধারণত শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে কাজ করে থাকে। এছাড়া, এই সংস্থা শিশুদের লিউকেমিয়া রোগের গবেষণায় নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে এবং অন্যান্য দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।