বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

জেইন গ্লোবালে কর্পোরেট পেশাজীবী হিসেবে দায়িত্ব নিয়েছেন হাসান মাসুদ

হাসান মাসুদ অভিনয় জগৎ থেকে সরিয়ে কর্পোরেট পেশাগত জীবনে মনোনিবেশ করেছেন।

জেইন গ্লোবালে কর্পোরেট পেশাজীবী হিসেবে দায়িত্ব নিয়েছেন হাসান মাসুদ
হাসান মাসুদ তার কর্মজীবন শুরু করেন সেনাবাহিনীর ইউনিফর্ম দিয়ে। তারপর তিনি সাংবাদিকতায় যুক্ত হন। পরে অভিনয়ে জগতে প্রবেশ করে ছোট পর্দায় জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও পরিচালনাতেও তিনি কাজ করেছেন। তবে কয়েক বছর ধরে অভিনয় থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন এবং কর্পোরেট পেশাজীবী হিসেবে নতুন পরিচিতি পেতে শুরু করেন। হাসান মাসুদ এখন যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান জেইন গ্লোবালে হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে যোগ দিয়েছেন এবং ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। নতুন দায়িত্বে তিনি শিক্ষার্থীসেবা, ব্র্যান্ডিং ও যোগাযোগ কার্যক্রমে কাজ করবেন। বিশেষত বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা প্রদানে জেইন গ্লোবাল কাজ করে যাচ্ছে। হাসান মাসুদের পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি আরও কার্যকর হতে চায়। জেইন গ্লোবাল জানিয়েছে, তারা বিগত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করে আসছে। এই পেশায় তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা তাঁর জন্য বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।