নির্বাচন কমিশনের কাছে ২০২৪ অর্থবছরের আয় ও ব্যয়ের বিবরণ জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির হিসাব অনুযায়ী, গত বছর তাদের মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।
রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে বিএনপির প্রতিনিধি দল এই হিসাবপত্র জমা দেয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশনে উপস্থিত হয়।
এই আয়-ব্যয়ের হিসাব সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জমা দেয়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।