বাংলাদেশের সংবাদজগতে যুক্ত হলো এক নতুন নাম, বারিন্দ পোস্ট-Barind Post.
আজ ৫ আগস্ট ২০২৫ — বাংলাদেশের সংবাদজগতে যুক্ত হলো এক নতুন নাম, বারিন্দ পোস্ট। নিরপেক্ষ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের সংবাদ জগতে নতুন সম্ভাবনার আলো ছড়িয়ে দিতেযাত্রা শুরু করল অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম “বারিন্দপোস্ট”।
৫ আগস্ট: প্রতীকী নতুন সূচনা
এই দিনটিকে বারিন্দ পোস্টের যাত্রার জন্য বেছে নেওয়া হয়েছে তার প্রতীকী তাৎপর্যের জন্যও। ৫ আগস্ট বাংলাদেশে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে স্মরণীয়, যেদিন জনগণের সাহসিকতা ও গণতন্ত্রের জয়গান রচিত হয়েছিল। সেই বিজয়ের দিনেই বারিন্দ পোস্ট তার সূচনা করল, যেন এই সংবাদমাধ্যমও হয়ে ওঠে ন্যায়ের পক্ষে এক সাহসী কণ্ঠস্বর।
প্রতিষ্ঠানটির সম্পাদকমন্ডরীর অন্যতম এক সদস্য তার বিবৃতিতে জানান, “বারিন্দ পোস্ট শুধুই একটি সংবাদমাধ্যম নয়-এটি হবে জনগণের কণ্ঠস্বর, সত্য ও ন্যায়ের পক্ষে এক অনমনীয় অবস্থান। তিনি আরও বলেন আমাদের লক্ষ্য শুধু খবর পরিবেশন নয়, বরং সত্য খুঁজে আনা। আজ যখন তথ্য বিভ্রান্তির যুগে আমরা বাস করছি, তখন জনগণের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া সবচেয়ে জরুরি কাজ।
‘সত্যের সন্ধানে প্রতিক্ষণে’— এই ট্যাগলাইন শুধু স্লোগান নয়, আমাদের নৈতিক অঙ্গীকার।”
বরেন্দ্র অঞ্চল থেকে শুরু হলেও বারিন্দ পোস্টের লক্ষ্য পুরো বাংলাদেশের জনমানুষ, বিশেষ করে সেই সব প্রান্তিক কণ্ঠ যারা দীর্ঘদিন অবহেলিত ও অনুচ্চারিত থেকেছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে সর্বসাধারণের জন্য
বারিন্দ পোস্ট একটি সম্পূর্ণ ডিজিটাল সংবাদ মাধ্যম, যেখানে থাকবে দৈনিক সংবাদ, অনুসন্ধানমূলক প্রতিবেদন বিশ্লেষণ, মতামত, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, সংস্কৃতি, জলবায়ু , ফিচার, নাগরিক সাংবাদিকতার বিশেষ জায়গাসহ আরও অনেক কিছু। প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে পাঠকের চাহিদা ও পাঠাভ্যাস বিবেচনায় রেখে। ডেস্ক রিপোর্টের পাশাপাশি, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও সত্য যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে বারিন্দ পোস্ট। সময়ের সাথে সাথে তথ্য পরিবেশনায় আরো সমৃদ্ধ হবে এই মাধ্যমটি
পাঠকের আস্থা, সমর্থন ও মতামতের ভিত্তিতেই আমরা এগিয়ে যেতে চাই—একটি আলোকিত, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে। আমরা আহ্বান জানাই, আসুন—এই নতুন পথচলায় আপনারাও আমাদের সহযাত্রী হোন। মত প্রকাশের স্বাধীনতা, তথ্যের স্বচ্ছতা, আর সময়োপযোগী সংবাদ পরিবেশনের এই যাত্রা হোক সবার জন্য গৌরবময়।
বারিন্দ পোস্টে স্বাগতম
ভিজিট করুন:
instragram.com/barindpost
x.com/BarindPost
অফিস: info@barindpost.com
বার্তা বিভাগ: news@barindpost.com