রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আবু সাঈদ হত্যাসহ ৩ মামলায় ১৭ জন ট্রাইব্যুনালে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১৭ জনকে

আবু সাঈদ হত্যাসহ ৩ মামলায় ১৭ জন ট্রাইব্যুনালে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে আবু সাঈদ হত্যা ও আরও দুই মামলায় মোট ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রংপুরের আবু সাঈদ হত্যা, লক্ষ্মীপুরে ৫ হত্যা এবং আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় ৩টি পৃথক মামলায় ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে সাবেক পুলিশ সদস্য, ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতারা রয়েছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই আদেশ দিয়েছেন।