← Back

একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পরামর্শ: নির্বাচন কমিশনার মাছউদ

জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে করলে ব্যয় সাশ্রয়, মত নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন
ছবিঃ নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, অতিরিক্ত অর্থ ব্যয় না করে এক‌ইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত, এতে বড় ব্যয় সাশ্রয় হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজ গণমাধ্যমে বলেন, অতিরিক্ত অর্থ ব্যয় না করে এক‌ইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন সম্ভব। তিনি জানান, একইদিনে দুই ধরনের ভোট গ্রহণে নির্বাচন কমিশন প্রস্তুত এবং এতে সংসদীয় নির্বাচনের সময়সূচিতে কোনো প্রভাব পড়বে না।

ভোটকেন্দ্র এবং ভোটকক্ষ কিছু বাড়ানো লাগতে পারে, তবে আইনের কোনো বাধা নেই বলে তিনি জানান। একই সঙ্গে তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। গণভোটের বিষয়বস্তু নিয়ে থাকবে জুলাই সনদের ধারা, যার বিপক্ষে ও পক্ষে মত থাকবে। তবে বিষয়টি পুরোপুরি রাজনৈতিক ঐকমত্যের ওপর নির্ভর করছে। সরকার চাইলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন এ ধরনের যুগান্তকারী পদক্ষেপ নিতে প্রস্তুত এবং ঐক্যমতের ভিত্তিতে গণভোট পরিচালনার জন্য কমিশনের প্রস্তুতি শেষ বলে তিনি মন্তব্য করেন।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন