বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

ইসরাইলি হামলায় প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল ইয়েমেনের হুথিরা

ইসরাইলি হামলায় প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল ইয়েমেনের হুথিরা
ছবি: হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিশ্চিত করেছে, রাজধানী সানায় ইসরাইলের বিমান হামলায় তাদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হয়েছেন।

 

শনিবার এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, বৃহস্পতিবার সানায় চালানো ওই হামলায় আল-রাহাওয়ির সঙ্গে আরও কয়েকজন মন্ত্রীও নিহত হয়েছেন। তারা এক কর্মশালায় অংশ নেওয়ার সময় লক্ষ্যবস্তু হন।

শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

হুথিদের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি আক্রমণে আমাদের বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন,’ তবে বিস্তারিত নাম প্রকাশ করা হয়নি।

 

🔴عاجل🔴
رئاسة الجمهورية اليمنية: نعلن استشهاد المجاهد أحمد غالب الرهوي رئيس الوزراء في حكومة التغيير والبناء مع عدد من رفاقه الوزراء يوم الخميس الماضي pic.twitter.com/sSpIqTukkn

— قناة المسيرة (@TvAlmasirah) August 30, 2025


 

ইসরাইলের দাবি ও আঞ্চলিক উত্তেজনা

ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছিল, তারা সানায় ‘হুথি সন্ত্রাসী শাসনব্যবস্থার সামরিক স্থাপনা’’তে আঘাত হেনেছে।

গত কয়েক মাসে ইসরাইল বহুবার ইয়েমেনের হুথি অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে। হুথিরা ইসরাইল ও লোহিত সাগর ও এডেন উপসাগরে পশ্চিমা জাহাজে হামলা চালাচ্ছে বলে দাবি করছে, যা তারা গাজার ফিলিস্তিনিদের প্রতি ‘সমর্থন’ হিসেবে উল্লেখ করে আসছে।

হুথিরা বলেছে, ইসরাইলি হামলা তাদের সামরিক কার্যক্রম ঠেকাতে পারবে না। এর আগের দিন, বুধবার, তারা দক্ষিণ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছিল, যদিও ইসরাইল জানায় সেটি সফলভাবে প্রতিহত করা হয়েছে।