বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

রোববার রাজধানীর ৯ এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রোববার রাজধানীর ৯ এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত

নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের কারণে আগামীকাল রোববার (১৭ আগস্ট) রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৬ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস।

গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।