সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে দেশের তরুণরা তাদের মেধা, যোগ্যতা, সৃজনশীলতা ও কর্মমুখী কার্যক্রমের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে সক্ষম। জাতি গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।”
প্রধান উপদেষ্টা তরুণদের দেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “যুবকরাই সমৃদ্ধ বাংলাদেশের কারিগর। তাদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে।”
সরকারের উদ্যোগ
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বাবলম্বী করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। তিনি উল্লেখ করেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণরা কেবল কর্মসংস্থানের সুযোগই পাবেন না, বরং দেশ গঠনে নেতৃত্বও দিতে পারবেন।
পুরস্কারপ্রাপ্তরা
অনুষ্ঠানে যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন—
বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা
মাগুরার মো. আক্কাচ খান
নোয়াখালীর মো. জাকির হোসেন
শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন—
ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ
গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন
দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার জন্য সম্মাননা পেয়েছেন—
পাবনার মো. দ্বীপ মাহবুব
রাজশাহীর হাসান শেখ
লালমনিরহাটের মো. জামাল হোসেন
কক্সবাজারের নুরুল আবছার
রাজশাহীর মো. মুহিন
ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন—
সাতক্ষীরার আফঈদা খন্দকার
বান্দরবানের উছাই মং মার্মা
পুরস্কার
প্রতিটি পুরস্কারপ্রাপ্তকে নগদ এক লাখ টাকা, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল আলম। মোট ১২ জন তরুণকে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।