বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ভোলাহাটের গোহালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৮৭ শিক্ষার্থীকে উপহার, কৃতী ৮ জনকে সংবর্ধনা

স্থানীয় এক সমাজসেবকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক সমাবেশও হয়েছে; অতিথি ছিলেন দুই জাপানি ব্যবসায়ী।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৮৭ জন শিক্ষার্থীর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে আট কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনাও দেওয়া হয়েছে।

সোমবার বিদ্যালয়ের প্রাঙ্গণে উপহার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোহালবাড়ী গ্রামের সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মখলেছুর রহমানের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনিই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানি ব্যবসায়ী এবং পয়েন্টার শু লিমিটেডের প্রেসিডেন্ট ইয়ামাগুচি রিওজি ও ইয়োশিয়াকি শিমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনসুর আলী। বক্তব্য দেন ভোলাহাট সদর ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার জাহান ও ইয়াসিন আলী শাহ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান আলী। অভিভাবকদের উপস্থিতিতে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়।