বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

ভারতের বরেণ্য আলেম কারী সুলাইমান কাসেমীর ইন্তেকাল

দীর্ঘ দিনের মসজিদের ইমাম কারী সুলাইমান কাসেমীর ইন্তেকাল, জানাজা আজ অনুষ্ঠিত হবে।

দীর্ঘ অসুস্থতার পর ভারতের প্রখ্যাত আলেম কারী মোহাম্মদ সুলাইমান কাসেমী ইন্তেকাল করেছেন। তিনি ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। স্থানীয় সংবাদমাধ্যমে শুক্রবার তার মৃত্যুর খবরটি প্রকাশিত হয়। জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার জামে মসজিদে আজ বিকেল ৩টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। কারী সুলাইমান কাসেমী প্রায় ৫০ বছর ধরে জামিয়ার মসজিদে ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামিয়ার স্কুল বিভাগেও শিক্ষকতা করেছেন। স্থানীয়দের কাছে তিনি ‘হজরত আকদাস’ নামে পরিচিত ছিলেন এবং সম্মানের সাথে সম্মোধিত হতেন। তার জন্ম মেওয়াতে এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি মসজিদের পাশে একটি জীর্ণ বাড়িতে বাস করতেন। জামিয়া মিল্লিয়ার ইসলামিক স্টাডিজের প্রফেসর মুফতি মোহাম্মদ মুশতাক তিজারাবি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, কারী মোহাম্মদ সুলাইমান কাসেমী ছিলেন জ্ঞানী ও সমৃদ্ধ একজন ব্যক্তি। মুফতি তিজারাবি আরও বলেন, অনেক মানুষ দূরদূরান্ত থেকে বিশেষত জুমার দিনে তার ইমামতিতে নামাজ পড়তে ও খোতবা শুনতে আসতেন। কারী সুলাইমান কাসেমী সকলের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন।