প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উন্নত মানের খাবার বিতরণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর রাজশাহীর একটি স্থানীয় এতিমখানায় ৬০ জন শিক্ষার্থীর হাতে এসব উপকরণ ও খাবার তুলে দেওয়া হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, সিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ।
রুয়েট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের সামগ্রিক উন্নয়নে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। উন্নত জাতি গঠনে পিছিয়ে পড়া শিশুদেরও শিক্ষার আলোয় আলোকিত করার সুযোগ নিশ্চিত করা জরুরি বলে তাঁরা মত দেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রুয়েটের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। এতে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।