সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন

বিআরটিসির একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহত

গোদাগাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে
ছবি: গোদাগাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজবাড়ী এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিআরটিসির একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

রাজশাহীর গোদাগাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী হাটের পূর্বে ন্যাশনাল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস রাজশাহীমুখী ছিল। অপরদিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি পণ্যবাহী ট্রাক সারইয়েল মোড়ে পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

আহতদের মধ্যে ট্রাকের যাত্রী নাসিম (পিতা: রুহুল আমিন) ও বাবু (পিতা: তৈজদ্দিন, গ্রাম: হরিপুর) এর নাম পাওয়া গেছে। আহত অন্য দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার ফলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে উভয় যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।