← Back

জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয়: সালাহউদ্দিন

জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয়: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

দলীয় মতামত তুলে ধরে জুলাই সনদের খসড়া ঐকমত্য কমিশনে জমা দিয়েছে বিএনপি। বুধবার এ কথা নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে একটি বৈধ আইনি প্রক্রিয়া বের করা যাবে বলেও আমরা বিশ্বাস করি। রাজনৈতিক সমঝোতার দলিলকে (জুলাই সনদ) সংবিধানের উপরে স্থান দেওয়ার প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়।’

এদিকে, জুলাই সনদের মতামত জমা দেওয়ার সময় আগামী ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বাড়িয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

 

এর আগে গত শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ-২০২৫-এর সমন্বিত চূড়ান্ত খসড়া দলগুলোকে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদ চূড়ান্তকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসেই আবারও বৈঠক করার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। 

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন