রবিবার (সেপ্টেম্বর ২৮, ২০২৫) রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কে রেসিং করার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইওয়ে পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতদের আরেকটি মোটরসাইকেল ঘটনাস্থলে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল জব্দ করে হেফাজতে নিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মোটরসাইকেলগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ মহাসড়ক থানা পুলিশের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।