রাজশাহীর বাগমারা থানা পুলিশ শনিবার (৭ নভেম্বর) পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত একজন রয়েছেন। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে সাঁকোয়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে আব্দুর রউফ সরদার ওরফে বাদলের বিরুদ্ধে বাগমারার সিনিয়র সহকারী জজ (পারিবারিক) আদালতে চলমান একটি সিআর মামলায় পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ১৭(৫) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দানগাছি গ্রামের ফজল উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৬৩)-এর বিরুদ্ধে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর একটি সিআর মামলায় পরোয়ানা ছিল। কাঠালবাড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরোয়ানায় এবং গোয়ালকান্দি গ্রামের তাহের আলী গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর পরোয়ানায় গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার মামলায় গোঁয়ালপাড়া পূর্বপাড়া গ্রামের আব্দুল মান্নান (৪৩)-কে গ্রেপ্তার করা হয়। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন নরদাশ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খোশেদ আলী প্রামানিক (৪৮); তাঁর বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা চলমান রয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার ছয়জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার আদালতে পাঠানো হয়েছে।