বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

কুয়েটে ফের শিক্ষকদের কর্মসূচি : ভিসির প্রতি আস্থাহীনতা প্রকাশ

সমিতির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষকদের মানহানি ও অন্যায়-অবিচারের বিচারসহ বিভিন্ন দাবিতে তারা ভিসিকে তিন সপ্তাহ সময় দিয়েছিলেন।

কুয়েটে ফের শিক্ষকদের কর্মসূচি : ভিসির প্রতি আস্থাহীনতা প্রকাশ
ছবি: প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবারও শিক্ষক সমিতি কর্মসূচি শুরু করেছে। সমিতির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষকদের মানহানি ও অন্যায়-অবিচারের বিচারসহ বিভিন্ন দাবিতে তারা ভিসিকে তিন সপ্তাহ সময় দিয়েছিলেন।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও কোনো কার্যকর পদক্ষেপ না আসায় শিক্ষক সমিতি আরও এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে। এই সময়ের মধ্যে সমাধান না হলে তারা কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে।