বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) যোগ্য ও আগ্রহী কর্মকর্তাদের তালিকা চেয়েছে।
জানা গেছে, ৩৩তম ব্যাচ পর্যন্ত কর্মকর্তারা এই পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন। মাউশি সকল আগ্রহী কর্মকর্তার কাছে তাদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার অনুরোধ করেছে।
আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন জমা দিতে হবে। সময়সীমার মধ্যে সকল নথি জমা দিয়ে পদোন্নতি প্রক্রিয়ায় অংশ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।