০৮ আগস্ট ২০২৫, গোদাগাড়ী (রাজশাহী)
কাকন হাট উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীকে অসাধারণ ফলাফলের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীটি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) সহ সর্বমোট ১২৫৯ নম্বর অর্জন করে বিদ্যালয় ও এলাকার গৌরব বৃদ্ধি করেছে।
গত ০৯ আগস্ট ২০২৫, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ তাঁর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য উৎসাহ প্রদান করেন।
মো: ইসমাঈল হোসেন
নিজস্ব প্রতিনিধি