কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায় তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য একরামুল হুদাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।
অ্যাডভোকেট একরামুল কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। তাঁর বিরুদ্ধে কী অভিযোগে বা কোন মামলায় আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো জানানো হয়নি।