বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জন

মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জন
ছবি: ফাইল ফটো

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকাল থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় তাদের গ্রেফতার করা হয়।



মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১০ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।