বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে ভেজাল সার ও কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড ও কারাদণ্ড

সংগৃহিত
ছবি: গোদাগাড়ীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা

গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে অবৈধ ভেজাল সার ও কীটনাশক বিক্রয় ও মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল, ৭ আগস্ট ২০২৫, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে, মেসার্স সারমিন ট্রেডার্সের মালিক মোঃ রমজান আলী (৩১) কে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে প্রায় ৩ হাজার ৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করে নষ্ট করা হয়। এ অভিযান পরিচালিত হয় গোগ্রাম ইউনিয়নের বসন্তপুর ৭ নং ওয়ার্ড এবং দমদমা ৬ নং ওয়ার্ড এলাকায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষির ক্ষতি রোধ ও জনস্বার্থে ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

মো: ইসমাঈল হোসেন | নিজস্ব প্রতিবেদক